বাড়ি ফেরা হলো না সজলের

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

বাড়ি ফেরা হলো না সজলের

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে সরকারি রাস্তায় গার্ড ওয়াল নির্মাণ নিয়ে বিরোধে সজল দাস নামের একজন হত্যা করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভুজবল গ্রামে এ ঘটনা ঘটে।

সজল দাস একই গ্রামের খোকা দাসের ছেলে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) পরিমল চন্দ্র দাস জানান, সজল রাজনগরের তারাপাশা বাজার থেকে ভুজবল গ্রামের বাড়িতে ফেরার সময় একই গ্রামের গোপাল দাস লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সরকারি রাস্তায় গার্ড ওয়াল নির্মাণ নিয়ে দুই জনের মধ্যে বিরোধ চলছিল।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট