সুলতানপুর ইউনিয়নে সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময়

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

সুলতানপুর ইউনিয়নে সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময়

জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নে সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন- সূচনা কর্মসূচি একটি বহুমাত্রিক পুষ্টি প্রকল্প। প্রকল্পটি আমার ইউনিয়নের জনগণের সামাজিক ও আর্থিক উন্নয়নে কাজ করেছে। স্বাস্থ্য, পুষ্টি, জীবনচর্চা ও আচরণে একটি ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। সূচনার ভাল অর্জনগুলো যাতে আমাদের ইউনিয়নে চলমান থাকে তার জন্য ইউনিয়ন পরিষদ যথাসাধ্য চেষ্টা করবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী বলাই চন্দ্র সেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. অহিদুল ইসলাম, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন। এতে ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ধর্মীয় নেতা, নারী, কিশোরী সূচনা প্রকল্পের এফএফ, এসসিএমগণ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট