করোনায় দেশে আরো ১৯ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

করোনায় দেশে আরো ১৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩৭৮ জনে। এছাড়া শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৬ হাজার ১০২ জন।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪৫ জন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৪৬ হাজার ৬৯০ জন।

এর আগে বুধবার দেশে আরো এক হাজার ৩৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩০ জন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট