করোনাঃ দেশে ২৪ ঘণ্টায় ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৬৭

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

করোনাঃ দেশে ২৪ ঘণ্টায় ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৬৭

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৩৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৬৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৪১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭ লাখ ২৫ হাজার ২৭৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৫৬৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৫৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট