এখনও দেশে লকডাউনের অবস্থা তৈরি হয়নি

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

এখনও দেশে লকডাউনের অবস্থা তৈরি হয়নি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এখনও দেশে লকডাউনের অবস্থা তৈরি হয়নি। আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে দেশের একটি অক্সিজেন কারখানা বন্ধ থাকায় আমরা ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের পর্যাপ্ত বেড রয়েছে, তবে যদি তা বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে আমরা সংখ্যা আরও বাড়াব। তবে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা নিয়ন্ত্রণে আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ এবং ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট