১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে (শুভ বড়দিন) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসএমপি হেডকোয়ার্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ,সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, খ্রীষ্টিয়ান মিশন, নয়াসড়ক, সিলেট এর সভাপতি প্রতিনিধি ডিকন নিঝুম সাংমা, মাইকেল রঞ্জন বিশ্বাস,ইন্মনূয়েল ব্যাপিস্ট চার্চ, শিবগগঞ্জ, লাকরিপাড়া, সিলেট এর প্রতিনিধি জেমস ফলিয়া,লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, লাক্কাতুরা, সিলেট এর প্রতিনিধি বিধান বিশ্বাস, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, লাক্কাতুরা, সিলেট এর প্রতিনিধি গডেন বিশ্বাস,মালনীছড়া প্রেসবিটারিয়ান চার্চ, মালনীছড়া, সিলেট এর প্রতিনিধি ডোনাল্ড বিশ্বাস,বালুচর ক্যাথলিক চার্চ, বালুচর, সিলেট এর প্রতিনিধি যোসেফ হাউই,খাদিম নগর ক্যাথলিক চার্চ, শাহপরাণ, সিলেট এর প্রতিনিধি জর্জ ত্রিপুরা। এছাড়া, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ শওকত আলী জেদ্দারও সভায় অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D