১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) আবাসিক পরিদর্শক (আরআই) আব্দুছ ছালাম ও আরও-১ উপ-পরিদর্শক খায়রুদ্দিনকে বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) মোঃ রেজাউল হক স্বাক্ষরিত আদেশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। সোমবার নির্দেশনাটি এসএমপি কমিশনার নিশারুল আরিফের নিকট পৌঁছে। এ বিষয়ে আজকালের মধ্যেই পরবর্তী পদক্ষেপ নেবে নগর পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা এরই মধ্যে তার হাতে এসে পৌঁছেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জানা গেছে, উপ-পরিদর্শক খায়রুদ্দিনকে ঢাকা রেঞ্জে বদলী করা হয়েছে। তিনি এখন আর আরও-১ পদে নেই।
পরিদর্শক আব্দুছ ছালাম জানান, এ রকম বিষয় তিনি শুনেননি।
গত ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার পর তাদের অপকর্মের বিষয়টি সামনে আসে। এরপর পুলিশ সদর দপ্তর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D