সিলেট রিক্সা শ্রমিক ইউনিয়নের ১৮নং ওয়ার্ডের প্রতিবাদ সভা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

সিলেট রিক্সা শ্রমিক ইউনিয়নের ১৮নং ওয়ার্ডের প্রতিবাদ সভা

সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ সভা সংগঠনের শাহী ঈদগাহস্থ অস্থায়ী কার্যালয়ে গতকাল ২১ ডিসেম্বর সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক।

১৮নং ওয়ার্ড রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন সালমানের সভাপতি ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক কোরবান আলী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সুবিদবাজার শাখার সভাপতি ইকবাল আহমদ, শ্রমিক নেতা দীন ইসলাম, আতাউর রহমান, আদু মিয়া, সাদেক আলী, আইয়ুব আলী, মিজানুর রহমান মোল্লা প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানিয়ে বলেন, ইঞ্জিন চালিত গাড়ি উক্ত সড়ক দিয়ে চলাচল করতে পারবে অথচ রিক্সা চলাচল বন্ধ করা হবে, এ কেমন বৈশ্যম। সিসিকের এমন উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত সিলেটের সর্বস্তরের রিক্সা শ্রমিকরা মেনে নেবে না। বক্তারা বলেন, নিজেদের ন্যায্য দাবী আদায়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করতে সকল রিক্সা শ্রমিকদের এক যোগে কাজ করার আহবান জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট