১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
অবশেষে আইনজীবী পেলেন রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত এসআই (বহিস্কৃত) আকবর হোসেন ভূঁইয়া। গত ১০ ডিসেম্বর আকবরের পক্ষে ওকালতনামা জমা দেন অ্যাডভোকেট মো. মিসবাউর রহমান (আলম)।
যদিও এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির রায়হান হত্যার মুল অভিযুক্ত আকবরের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা দেন।
মো. মিসবাউর রহমান (আলম) সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং বারের সদস্য বলে জানা গেছে।
এ ব্যাপারে আকবরের পক্ষে নিযুক্ত আইনজীবী মিসবাউর রহমান (আলম) বলেন, আকবরের পক্ষ থেকে আইনি সহায়তা চাওয়া হলে আমি তার পক্ষে ওকালতনামা জমা দিয়েছি। আইনি সহায়তা পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।
এর আগে গত ৯ নভেম্বর তারিখে কানাইঘাটের ভারতীয় সীমান্ত থেকে আকবরকে আটক করা হয়। পরে ১০ নভেম্বর সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমের আদালতে তাকে হাজির করে পিবিআই সিলেটের তদন্ত কর্মকর্তা মো. আওলাদ হোসাইন ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৭ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।
পরে ১৭ নভেম্বর ফের তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কিন্তু এ দুই দিনই আকবরের পক্ষে কোন আইনজীবী ছিলেন না।
এমনকি রায়হান হত্যার পর সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ রায়হানের মা ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে আকবরের পক্ষে কেউ আদালতে দাঁড়াবেন না বলে ঘোষণা দেন।
তবে আকবরের পক্ষে আইনজীবীর ওকালতনামা সম্পর্কে জানতে চাইলে সিলেট জেলা বারের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন সিলেট ভয়েসকে বলেন, আইনি সহায়তা পাওয়া সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। যদিও আমরা ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে ঘোষণা দিয়েছিলাম আকবরের পক্ষে কেউ আদালতে দাঁড়াব না। কিন্তু কেউ যদি আকবরের পক্ষে দাঁড়াতে চায় তাহলে বাঁধা দিতে পারি না। তবে আমরা কেউ এখনো দাঁড়াইনি। আর আপনি যে আইনজীবীর কথা বলছেন এ ঘটনাটি আমি এখনো জানি না। উনার সাথে আলোচনা করে জানতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D