২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। শোকবার্তায় তিনি বলেন, মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমীর একজন খ্যাতিমান আলেমে ও ইসলাম ধর্মের একজন পণ্ডিত হিসেবেই তিনি ছিলেন বাংলাদেশে সর্বজন শ্রদ্ধেয়। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। গণতান্ত্রিক আন্দোলনে এ সাহসী নেতা শত নির্যাতন সহ্য করেছেন এবং তার সংগ্রামী ভূমিকা গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, মহান আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ পাক যেন তাঁকে বেহেশত নসিব করেন। ব্যারিস্টার এম এ সালাম শোকবাতায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D