টুকেরবাজারের টুকেরগাঁওয়ে গ্যাসের পাইপ লাইনে আগুন

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

টুকেরবাজারের টুকেরগাঁওয়ে গ্যাসের পাইপ লাইনে আগুন

সিলেট সদর উপজেলার টুকেরবাজারের অদূরে টুকেরগাঁওয়ে একটি গ্যাস লাইনের পাইপে আগুন লাগার খবর পাওয়া গেছে।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ আগুন লাগে। সিলেট ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে এখনও বিস্তারিত বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

এদিকে আগুনের কারনে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃৃৃষ্টি হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট