১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
সদ্য করোনাজয়ী সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটভিউ সম্পাদক শাহ দিদার আলম নবেলকে দেখতে গেলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তিনি শনিবার সাংবাদিক নবেলকে দেখতে তার জিন্দাবাজারস্থ বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো অফিসে যান। এসময় তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার খোজঁ খবর নেন এবং করোনামুক্ত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এমদাদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সহ-বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার আমিন ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D