১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
সুনামগঞ্জে শহরতলীতে চার বছরের এক শিশুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এনামুল হক মুসা নামের ওই শিশু শহরের গুজাউড়া এলাকার নুরুল হকের ছেলে।
আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে হাছননগর এলাকার গুজাউড়ায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়রা হত্যার অভিযোগ এনে আব্দুল হালিম নামের এক যুবককে পুলিশে দিয়েছেন। তার বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে।
পুলিশ জানায়, শিশু মুসা শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় হালিম নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মুসাকে পা দিয়ে লাথি মেরে রাস্তার নিচে ফেলে দেয়। পরে একটি পাথর দিয়ে মুসার মাথায় আঘাত করে হালিম। এতে করে ওই শিশুটির মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা মুসাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুর রহমান জানান, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তবে কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D