১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘটের আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। ধর্মঘটের প্রথম দিনে বুধবার সিলেটের ১৮টি পয়েন্টে পরিবহন মালিক শ্রমিকরা সভা সমাবেশ ও বিক্ষোভ করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার এ ধর্মঘট শুরু হয়।
বুধবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী বাইপাস সড়কে অবস্থান নিূেয় সমাবেশ করেন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। সেখানে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্রাক মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুল, সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভর্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ আমির উদ্দিন, সিলেট বিভাগীয় ট্রাক মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ প্রমূখ।
এেিদক, ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘটের সর্মথন জানিয়ে জৈন্তাপুরে ১৭ পরগনার একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় জৈন্তাপুর ট্রাক চালক কমিটির আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক সুনিল দেবনাথের সভাপতিত্বে ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য সুহেল আহমদেও পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জৈন্তপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ইউনিয়ন চেয়ারম্যান বাহারউল আলম বাহার, চেয়ারম্যান তোফায়েল আহমদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, ১৭ পরগনার বিশিষ্ট মৃরব্বী আব্দুল হক, বাবুল আহমদ বান্ডারী, মাসুদ আহমদ, কুতুব উদ্দিন, সমছু মিয়া প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D