নাজিমের শোকাহত পরিবারের পাশে বিএনপি নেতা এমদাদ চৌধুরী

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

নাজিমের শোকাহত পরিবারের পাশে বিএনপি নেতা এমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির ২৭নং ওয়ার্ডের সহ-সভাপতি নাজিম আহমদের মাতার মৃত্যুতে তার শোকাহত পরিবারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

তিনি বুধবার নাজিমের দক্ষিণ সুরমার আলমপুরস্থ বাসায় গিয়ে শোকাহত পরিবারকে সহমর্মিতা জানান ও মরহুমের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এসময় নাজিমের পরিবারের সদস্যগণ ছাড়াও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, ২৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব প্রমুখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট