সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে আ,লীগ : ফখরুল

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

Manual4 Ad Code

লালমনিরহাট : বিএনপি’র মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজেদেরকে ধর্মনিরপক্ষ দাবী করলেও তারাই মূলত সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীর শহিদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি’র কর্মী সমাবেশ পূর্বে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

মির্জা ফখরুল সম্প্রীতি গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জে সাঁওতাল পরিবারের উপর হামলার ঘটনা স্থানীয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঘটিয়েছে বলে মন্তব্য করে বলেন বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরাই জরিত তা বার বারই প্রমানিত হয়েছে।

Manual6 Ad Code

মেরুদণ্ডহীন অপদার্থ নির্বাচন কমিশনের অধিনে অতীতে স্থানীয় নির্বাচনের ঘটনা দেশবাসী দেখেছে উল্লেখ্য করে ফখরুল বলেন, জেলা পরিষদ ও সিটি নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে কি না তা এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত গ্রহন করা হয়নি।

এ সময় কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির ত্রিুড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য রেজওয়ানুল হক, নির্বাহী সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ ও লালমরিহাট জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code