আব্দুর রব চৌধুরীর মৃত্যুতে ব্যারিস্টার এম এ সালামের শোক

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

আব্দুর রব চৌধুরীর মৃত্যুতে ব্যারিস্টার এম এ সালামের শোক

সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।

শোকবার্তা তিনি বলেন, আব্দুর রব একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি জাতীয়তাবাদী শক্তি বৃদ্ধিতে আমৃত্যু কাজ করে গেছেন। এ শূন্যতা সহজে পূরণ হবার নয়।

ব্যারিস্টার এম এ সালাম শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।