১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
প্রায় ২২ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার সকালে দুর্ঘটনা কবলিত বগির উদ্ধার কাজ সম্পন্ন হয়। এরপর সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মো.সাখাওয়াত হোসেন।
সিলেট রেলস্টেশনের ম্যানেজার খলিলুর রহমান জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রবিবার সকাল সোয়া ১০টায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে আন্ত:নগর পাহাড়িকা ছেড়ে গেছে। সকাল সোয়া ১১টায় আন্ত:নগর জয়ন্তিকা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রসঙ্গত. শনিবার (৭নভেম্বর) সকাল ১১টা ৪০মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে চানমারী গ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে ওয়াগানে থাকা ডিজেল কেরোসিন পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার পর থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্রগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী আন্ত:নগর পারাবত, উপবন এক্সপ্রেস এবং চট্রগ্রামগামী আন্ত:নগর উদয়ন ট্রেন এবং আজ রবিবার সকালে ঢাকাগামী কালনী ট্রেন যাত্রা বাতিল করে রেলওয়ে বিভাগ।
বাংলাদেশ রেলওয়ে ডিভিশনাল প্রকৌশলী মো.সুলতান আলী জানান, এ ঘটনায় প্রায় ৫০০মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রেললাইনের স্লিপারসমূহ দুমড়ে মূচড়ে গিয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D