জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি নেতা শামীম মজুমদার

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি নেতা শামীম মজুমদার

সিলেট সংবাদ ডেস্ক : অনুরাগী-ভক্ত, দলীয় নেতাকর্মী, স্বজন-প্রিয়জন আর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করলেন আলোকিত মানুষ, করোনা মোকাবেলায় অগ্রযাত্রী শামীম মজুমদার।


জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়েছেন বিশিষ্ট সংগঠক, সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার। শনিবার ৭ নভেম্বর সিলেট নগরীর মজুমদারীর নিজ বাসায় বিএনপি নেতাকর্মীরা এ শুভেচ্ছা জানান।

উপস্থিত অনুরাগী-ভক্ত, দলীয় নেতাকর্মী, স্বজন-প্রিয়জন আর শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে শামীম মজুমদার বলেন, বড়দের স্নেহ, ছোটদের শ্রদ্ধা ও ভালবাসাই আমাকে সমৃদ্ধ করে। আমি আজীবন এভাবে মানুষের ভালবাসায় বেঁচে থাকতে চাই।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, আমির হোসেন, আব্দুস সাহিদ, জেলা ছাত্রদল নেতা আজাদ আহমদ, রাসেল আহমদ, আনিস আহমদ প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট