১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে শনিবার (৭ নভেম্বর) সমবায় বিভাগ সিলেটের আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।
বক্তব্যে তিনি বলেন, ‘আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের মাধ্যমে পল্লীর মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপযুক্ত প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নে সমবায়ের মাধ্যমে আয়-বৈষম্য হ্রাস করে ন্যায়-ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’
জেলা সমবায় কর্মকর্তা উম্মে মরিয়মের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, লালবাজার মৎস্য সমবায় সমিতির প্রধান গোলজার আহমদ, প্রতিশ্রুতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রধান শিরীন আক্তার, ফটো সাংবাদিক শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউর রহমান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সিলেট কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি সুশেন্দ্র চন্দ্র নম: খোকন।
এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাঝে সম্মাননা স্মারক তুলে দেন সমবায় কর্মকর্তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D