১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে এক দোয়া মাহফিল গতকাল ৭ নভেম্বর শনিবার বাদ আছর নগরীর ভার্থখলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়জুল ইসলাম পীর এর সভাপতিত্বে ও সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরানের পরিচালনায় দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষক দল নেতা আব্দুল মজিদ, নুরুল আমিন দুলু, জামাল আহমদ, জয়নাল আবেদীন ইমন, আশরাফ উদ্দিন, শামসুল ইসলাম, আক্তার হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, ইসলাম আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে হাজী তাজরুল ইসলাম তাজুল বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবত হয়ে কৃষক দলের নেতাকর্মীদের কাজ করতে হবে। বিপ্লব এ দেশের মানুষের শিরায় শিরায় বহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশ একইসূত্রে গাথা। তিনি বলেন, দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র নস্যাত করে স্বাধীনতা রক্ষার দীপ্ত শপথ নিতে হবে। কোন ষড়যন্ত্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সকল বাঁধা ছিন্ন করে জিয়ার সৈনিকরা গণতন্ত্র পুনরুদ্ধার করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D