১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
সিলেটের সকাল রিপোর্ট:ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ(স.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বুধবার সিলেটে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বেলা ২টায় উলামা পরিষদ বাংলাদেশের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল(র.) মুহতমিম ও শায়খুল হাদীস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির আহŸানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগরীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল সহকারে যোগ দেয়। এক পর্যায়ে নগরীর কোর্ট পয়েন্ট বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন-আল্লামা মুহিবুল হক গাছবাড়ি এর আগে বুধবার সকালে নগরীর কোর্ট পয়েন্টে প্যান্ডেল করতে চাইলে পুলিশ বাধা দেয়। কোতয়ালী থানার একদল পুলিশ প্যান্ডেল বানাতে বাধা দেয়। এ সময় সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশও ছিল। তবে, দুপুরে প্যান্ডেল ছাড়াই সমাবেশ অনুষ্ঠিত হয়।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D