১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
নিহত রায়হান হত্যার সুষ্ঠু বিচার ও সিলেটের আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সিলেটের নবাগত পুলিশ কমিশনার মো: নিশারুফ আরিফের কাছে স্মারকলিপি দিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ তাঁর কার্যালয়ে নয়া পুলিশ কমিশনারের কাছে সাক্ষাত করেন।
এসময় চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত যুবক রায়হান হত্যার প্রতিবাদে সিলেটের সকল মহলে বর্তমানে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ সদস্যদের দ্বারা এরকম বিচার বহির্ভুত হত্যা নিঃসন্দেহে জনসাধারণ ও পুলিশ বিভাগের জন্য উদ্বেগজনক। তাছাড়া কিছুদিন পূর্বে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ হোস্টেলে ছাত্র নামধারী কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা গণধর্ষণ ও স্বামীকে মারধরের ঘটনা ঘটেছে। তিনি বলেন, সাম্প্রতিক এসব ঘটনার ফলে পর্যটন নগরী এবং ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতংক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সিলেটের ব্যবসায়ীরা বিশ্বাস করে আপনার আগমনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ব্যবসায়ী ও জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে।
এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ বলেন, ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তা বিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা সচেষ্ট রয়েছি। পূণ্যভূমি সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি এব্যাপারে ব্যবসায়ী সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, মোঃ মামুন কিবরিয়া সুমন, মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমেদ, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D