১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২০
বিশ্বনাথ উপজেলার ৮ নং দশঘর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান সহ ১৫৫ জন নেতাকর্মীর হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ |
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দশঘর ইউনিয়নের ২ নং থেকে ৯ নং কোন ওয়ার্ডে জিততে পারেনি আওয়ামীলীগ প্রার্থী, ১ নং ওয়ার্ডকে টার্গেট করে মানসিক বিকারগ্রস্থ একদল আওয়ামীলীগ নেতাকর্মী বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় গণরায় পাল্টে দেওয়ার অপচেষ্টা চালায় | তখন এলাকার সাধারন জনগণকে সাথে নিয়ে দশঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ প্রতিবাদ জানান | কিন্তু জনবিচ্ছিন্ন আওয়ামীলীগ প্রশাসনকে ব্যবহার করে ভোটের বাক্স নিয়ে পালিয়ে যাওয়ার অপচেষ্টা চালায় | ততক্ষনে বিশ্বনাথ উপজেলা সহ আশেপাশের এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে যান | সাধারন জনতা ও শতশত বিএনপি নেতাকর্মী তীব্র প্রতিরোধ গড়ে তুলেন | তখন আওয়ামীলীগের নেতাদের নির্দেশে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে | এই সময় কতিপয় আওয়ামী সন্ত্রাসী গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায় |
অবশেষে প্রতিহিংসা পরায়ণ আওয়ামীগ নির্বাচনে জিততে না পেরে নিরীহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫৫ নেতাকর্মীর উপর মিথ্যা হয়রানিমূলক মামলা করে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি | এবং তার সাথে সাথে এম ইলিয়াছ আলীর হাতে গড়া বিএনপি নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি |
সিলেট জেলা বিএনপি থেকে নিন্দা জানিয়েছেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, আহমেদুর রহমান চৌধুরী মিলু মিয়া, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ |

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D