১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ কে ব্যঙ্গ করে ফ্রান্সে সরকারের পৃষ্টপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে, গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা বাজারে, লক্ষীপাশার তরুণদের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বাদ আছর আয়োজক কমিটির সদস্য মিকদাদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও সাবেক মেম্বার বশির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষীপাশা জামে মসজিদের ইমাম নুমান উদ্দিন,আফজল হোসেন,ফয়সল আহমদ চৌধুরী,আব্দুর রহিম চৌধুরী রিপন,হাফিজ আব্দুল হাসিব লিটন,আজহার মোস্তফা চৌধুরী,আকিবুর রহমান চৌধুরী।
মানববন্ধনে বক্তারা ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানান।পাশাপাশি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় প্রতিবাদ জানানোর জোর দাবি জানান।তারা বলেন ফ্রান্স মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।মুসলমানদের ইতিহাস উজ্জ্বল, এই উজ্জ্বল ইতিহাসকে কলুষিত করতেই ফ্রান্স এরকম ধৃষ্টতা দেখাচ্ছে।অবিলম্বে ফ্রান্সের এহেন কর্মকান্ড বন্ধের আহবান জানান তারা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ব্যবসায়ী শাহজাহান আহমদ, ওহিদুর রহমান বিরাট,আরিফ কাদের,আছাদুর রহমান চৌধুরী,এমদাদুল হক,আহমদ মনসুর,ফাহিমুল হক,শরিফুল হক,মাহফুজ আহমদ, মোবিন হক,হৃদয়নুল ইসলাম,অমেদ আহমদ প্রমুখ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D