১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের ৫৪তম জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সিলেটে দরগাহে হযরত শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১ নভেম্বর রবিবার বাদ মাগরিব অনুষ্ঠিত দোয়া মহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মঈনুল হক, সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন পীরু, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, বাবর আহমদ রনি, মোহাইমিনুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল, জেলা যুবদল নেতা আব্দুল মুকিত সুমেল, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, আব্দুস সাহিদ, মিছবাহ উদ্দিন, মোহাম্মদ শাহজাহান মিয়া, আফজাল হোসেন মুন্না, জেলা ছাত্রদল নেতা আজাদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুগ্ম-আহবায়ক জুবের আহমদ, আলী হোসেন সুমন, সদস্য আব্দুল লতিফ তাহমিদ, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে রাসেল আহমদ রুশন,আনহার আহমদ মারনুছ, রুহুল আমীন, আমিনুল ইসলাম, আবিদ নূর,আব্দুল আলিম,নুরুল ইসলাম সুজন,সায়েম আহমদ চৌধুরী, মুর্শেদুল ইসলাম, মামুন আহমদ, মিজানুর রহমান চৌধুরী, ফয়েজ আহমদ, ফখরুল ইসলাম নাইম,রুসেল আহমদ, পাভেল আহমদ, তাজুল ইসলাম,মহিব আহমদ, আকরামুল ইসলাম,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল নেতা শামছুল ইসলাম টিটুর মমতাময়ী মাতার সুস্থতা কামনা এবং দেশবাসী ও দলের নেতা-কর্মী’সহ করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের আশু সুস্থতা এবং গুম হওয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ড্রাইভার আনছার আলীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কারী বিলাল আহমদ।
দোয়া মাহফিল পূর্বে এয়ারপোর্টস্থ জামি’আ ইসলামিযা দারুল উলুম সাতগাঁও সাহেবের বাজার মাদরাসায় খতমে কুরআন ও পরে দরগায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D