বিএনপি নেতা প্রকৌশলী আশফাক আহমদের সফল অস্ত্রোপচার : দোয়া কামনা

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

বিএনপি নেতা প্রকৌশলী আশফাক আহমদের সফল অস্ত্রোপচার : দোয়া কামনা

নিজাম ইউ জায়গীরদার : বিপ্লবী ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার প্রথম সভাপতি (১৯৭৩ইং), সাবেক (ভাসানি) ন্যাপ নেতা, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জিয়া পরিষদ  সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ গুরুতর অসুস্থ অবস্থায় ভারতের চেন্নাই’র একটি হাঁসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৩০ অক্টোবর শুক্রবার অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও মহানগর জিয়া পরিষদের সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা।

তিনি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুণগ্রাহী কর্মকর্তা কর্মচারী ও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের দোয়া চেয়েছেন, যাতে সুস্থ হয়ে সকলের কাছে ফিরে আসতে পারেন। সিলেট সংবাদ’কে এ তথ্য জানান জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট