ফেঞ্চুগঞ্জ বিএনপি নেতা সাহেদকে গ্রেফতারে ব্যারিস্টার সালামের নিন্দা

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

ফেঞ্চুগঞ্জ বিএনপি নেতা সাহেদকে গ্রেফতারে ব্যারিস্টার সালামের নিন্দা

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।


এক বিবৃতিতে ব্যারিস্টার সালাম বলেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বিরোধী দলের ওপর এই করোনাকালেও ধারাবাহিক নিপীড়ন-নির্যাতনের কর্মসূচি অব্যাহত রেখেছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করতে দ্বিধা করছে না। সুপরিকল্পিতভাবে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মোয়াজ্জেম হোসেন সাহেদকে গ্রেফতার করেছে ও নেতাকর্মীদের বাসায় তল্লাশী করছে। এমনকি গায়েবি মামলায় বিএনপির নেতাকর্মীদের সরকারের নির্দেশে জেল হাজতে প্রেরণ করে সরকার বিরোধী নেতাকর্মীদের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করছে। তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার ও নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ’সহ কারাগারে আটক সকল নেতাকর্মীরে নিঃশর্ত মুক্তির দাবি জানান।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট