১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
সিলেটে চোরাচালান বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তাই, চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন। অনুষ্ঠানে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা বেগম প্রমুখ বক্তব্য
মন্ত্রী বলেন, পুলিশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। ‘পুলিশ জনগণের বন্ধু’-এই মন্তব্য করে মন্ত্রী বলেন, কোথাও কোন সমস্যা দেখা দিলে সবার আগেই ছুটে যায় পুলিশ। সিলেটে চোরাচালান বেড়েছে; এ জন্য জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
মন্ত্রী বলেন, করোনা মহামারিতে শেখ হাসিনা সরকার এদেশের মানুষের জন্য নানা পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ সারাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক পড়ার ব্যাপারে শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়েছেন। কারণ তিনি এদেশের মানুষকে ভালোবাসেন। সবার জীবন রক্ষার জন্য তিনি এসব পদক্ষেপ নিয়েছেন। তিনি মাস্ক বিক্রি বাড়ানোর জন্য এসব উদ্যোগ নেননি। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তাহলে আমরা আমাদের পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে পারব। মাস্ক পড়ার ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য পুলিশের প্রতি আহŸান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রবাসে অনেকেই দালালদের মাধ্যমে গিয়ে বিপদে পড়েন। সেজন্য আমাদেরকে সর্তক থাকতে হবে। দালালদের অপতৎপরতা নিয়ন্ত্রণ করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। ভবিষতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। অনেক গরীব লোক আছেন যারা দালালদের খপ্পরে পড়ে প্রতারণা শিকার হয়ে নিঃস্ব হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D