১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০
সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম সুদূর প্রবাসে বসবাস করলেও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিএনপি কার্যক্রমে গতিশীল করতে কাজ করছেন। তার দিক নির্দেশনায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।
সভাপতির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন বলেন, সিলেট-৩ আসন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে ছিলো। ব্যারিষ্টার এম এ সালাম সেই জায়গা পূরণ করেছে। তার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে বিএনপি শক্তিশালী হচ্ছে। ব্যারিস্টার সালাম একজন ভদ্র এবং সুশিক্ষিত ব্যাক্তি। তিনি প্রত্যেক নেতাকর্মীর সাথে খুব সুন্দর ব্যবহার করেন। করোনা মহামারী কালে তিনি এলাকার খোঁজ খবর নিয়েছেন এবং সাধ্য অনুযায়ী হত দরিদ্রদের সহযোগিতা করেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মানিককোনায় অনুষ্ঠিত হয়।
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক চলছুর রহমান এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আজাদ মিয়া, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সনজিদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর হান্নান ও ফয়সাল আহমদ, যুবদল নেতা নাহিদ আলম দুলাল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবের আহমদ, ছাত্রদল নেতা পাবেল আহমদ। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাবুল মিয়া, সিরাজ মিয়া মেম্বার, কামরুজ্জামান ছুরু, আব্দুল আহাদ, হিরো মিয়া, সুজন আহমদ, এনাম উদ্দিন, লোকমান আহমদ, শাহজাহান, সালাম, রঞ্জিত, শাকিল আহমদ, জাইজ উদ্দিন, মাসুম আহমদ, ইরাই মিয়া, সুরমান আলী, হান্নান মিয়া, আবুল হোসেন, শিপন আহমদ, বাছিত মিয়া, সুজন আহমদ, তাহের আলী, আয়লন, ছড়াই মিয়া, সাদিক আহমদ, ফসরু মিয়া প্রমুখ।
সভা চলাকালীন সময়ে ভিডিও কনফারেন্সে ব্যারিষ্টার এম এ সালাম বলেন, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র পুনরুদ্ধার করা। বর্তমান সরকারের দমননীতির কারণে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম সংকুচিত হয়ে পড়েছে। বিএনপির মূল শক্তি তৃণমূলের সমর্থকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূলের সমর্থককে সংগঠিত করার মাধ্যমে দলকে সাংগঠনিক’ভাবে শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে সফল করার আহবান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সুরুজ আলী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D