১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত অভিযানটি চলে। অভিযানকালে চিপস পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১০টি শ্যালো মেশিন, ১৭টি ট্রাক্টর, ৫টি ইঞ্জিনচালিত নৌকা এবং ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশগ্রহণ করে।
অভিযান শেষে নির্বাহী কর্মকর্তা জানান, কিছু অসাধু ব্যবসায়ী ধলাই সেতুর দক্ষিণ পূর্বপাশে শ্যালো মেশিন ব্যবহার করে চিপস পাথর তুলছিল। খবর পেয়ে সেখানে টাস্কফোর্সের অভিযান চালানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D