হাইকোর্টে জামিন পেলেন মান্না

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

Manual3 Ad Code

গুলশান থানার একটি মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট।

জামিন প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহম্মদ আতাউর খানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

Manual8 Ad Code

তবে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহম্মদ বশিরুল্লাহ।

Manual5 Ad Code

গত বছরের ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে সেনাবাহিনীকে স্বীয় আনুগত্য কতর্ব্য হতে বিপদগামী করার অপরাধে এই মামলা করা হয়। এই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মান্না।

তার পক্ষে ডক্টর শাহদিন মালিক ও অ্যাডভোকেট ইদ্রিস রহমান ও রাষ্ট্রপক্ষে ডক্টর মোহম্মদ বশিরুল্লাহ শুনানি কনে। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code