১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর নয়া কমিশনার নিশারুল আরিফ বলেছেন, ‘একচুয়ালি যে ঘটনা ঘটেছে, তা অনপ্রিভেত, অপ্রত্যাশিত। পুলিশ কর্মকর্তা-কর্মচারী যারা জড়িত আছে তাদের এই কর্মকান্ডে আমি লজ্জিত।’
মঙ্গলবার রাতে রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নির সাথে দেখা করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা অপরাধী তারা অপরাধী। তারা কোন বাহিনী, কোন পেশা তা কোন ম্যাটার নয়। অপরাধী যেই হোক সে অপরাধী। এই অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আইনশৃংখলা রক্ষাকারী সকল বাহিনীই পলাতক রায়হানকে ধরার চেষ্টা করছে। এছাড়া আকবরকে পালাতে সহায়তাকারীদের চিহ্নিত করে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমিকা কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে? এ নিয়ে তার পরিকল্পনা কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আজ এসেছি। জয়েন করব। এসব তথ্য আমার কাছেও এসেছে। আমি তা ভেরিফাই করে দেখব।’
‘এছাড়া কিছু এসাইনমেন্টও (পরিকল্পনা) আমার রয়েছে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু ইনস্ট্রাকশন (নির্দেশনা) রয়েছে। এসব ইনস্ট্রাকশন আমি পালন করব। আমি প্লান, প্লেসমেন্ট এবং কন্ট্রোল নীতিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সকল কিছু গুছানো সম্ভব হবে।’- বলে যোগ করেন তিনি।
তিনি পলাতক এসআই আকবরকে গ্রেপ্তারের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক এসআই আকবরকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে। পাশাপাশি জনসাধারণের মধ্যে কেউ আকবরের অবস্থান শনাক্ত করতে পারেন বা ধরতে পারবেন। আর যদি আকবরকে জনসাধারণের কেউ গ্রেপ্তার করেন তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন।
অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সাংবাদিকদের অবদন অনস্বীকার্য। সাংবাদিকদের সবধরনের তথ্যও সরবরাহ করা হবে।’
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইউ-এস বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছান নয়া কমিশনার। বিমানবন্দরে এসএমপি’র কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতাশেষে নয়া কমিশনার সরাসরি দরগাহে হযরত শাহজালাল(র.) মাজার জিয়ারত করেন। এরপর তিনি পুলিশি নির্যাতনে নিহত রায়হানের বাড়িতে যান এবং সেখানে তার মা সালমা বেগমসহ পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাত করেন।
রায়হান হত্যা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গত ২২ অক্টোবর কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়। গোলাম কিবরিয়ার স্থলে সিলেটের নয়া কমিশনার হিসাবে নিশারুল আরিফকে নিয়োগ দেয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D