১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০
পুলিশ কাষ্টরিতে অমানবিক নির্যাতনে নিহত রায়হান আহমদের মায়ের অনশন ৬ ঘন্টা পর ভাঙিয়েছেন সিলেট সিটি কর্পোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরী। রোববার সন্ধ্যার আগে রায়হানের মা সালমা বেগমকে জুস (শরবত) খাইয়ে অনশন ভাঙান তিনি। এ সময় মেয়র আরিফ বলেন, রায়হান হত্যাকারীদের গ্রেফতারের দাবি নিয়ে সোচ্চার সিলেটবাসী শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ইতোমধ্যে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্মমতার বিষয়টি সক্ষম হয়েছেন। তবুও, তিনি এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান মেয়র। অনতিবিলম্বে অভিযুক্তরা গ্রেফতার না হলে সিলেটবাসীকে সাথে মেয়র নিজে বৃহত্তর আন্দোলনে নামার আশ্বাস দেন রায়হানের মাকে।
অন্যদিকে মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে অনশন ভাঙ্গেন রায়হানের মা সালমা বেগম ও তাদের স্বজনরা। এসময় সালমা বেগম বলেন, আমি আর আশ্বাস শুনতে চাই না। এখন উদ্যোগ দেখতে চাই। অভিযুক্তদের গ্রেফতার চাই।
এরাআগে রোববার (২৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের মা সালমা বেগমসহ তার পরিবারের সদস্যরা আমরণ অনশন শুরু করেন। অনশনে সংহতি জানিয়ে অনেকেই অংশ নেন। বিকেলে পুলিশ ফাঁড়ির সামনে সড়ক অবরোধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে বিকেল পৌনে ৫ টার দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এসে অনশন ভাঙ্গান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D