|
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও পরিবারের পূর্বঘোষিত তিন দিনের কর্মসূচি শেষ হয়েছে। কর্মসূচির শেষ দিনে শনিবার বিকেলে নগরীর মদিনা মার্কেট পয়েন্টে আয়োজিত বিশাল মানববন্ধন এক পর্যায়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। এতে শুধু মদিনা মার্কেট এলাকাবাসীই নয়, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। শেষ দিনে নতুন কোন কর্মসূচি ঘোষণা করা না হলেও দুর্গাপূজার শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন। গতকাল শনিবারের কর্মসূচিতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সাবেক কমিশনার জগদীশ চন্দ্র দাস, মদীনা মার্কেট বাজার কমিটির সভাপতি আমির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর মখলিসুর রহমান কামরান জানান, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষে তারা এ ব্যাপারে মাঠে নামবেন। তিনি আরো বলেন, আমরা আশা করছি সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআই সঠিক পথে এগুবে।
উল্লেখ, গত বুধবার দুপুরে শেষ হয় রায়হান নিহতের ঘটনায় দেওয়া ৭২ ঘন্টার আল্টিমেটাম। এরপর এলাকাবাসী ও রায়হানের পরিবার বৃহস্পতিবার পিবিআই’র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন। শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে রায়হানের জন্য মোনাজাত ও শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D