১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
সভাপতি ইমরাজ আহমদ, সাধারণ সম্পাদক জামিল আহমদ
সিলেট সদর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়, বিভিন্ন ক্লাব কর্মকর্তা এবং সদর উপজেলার ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং উক্ত কমিটি গঠনের প্রধান সমন্বয়ক ও সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি আজাদুর রহমান চঞ্চলের সমন্বয়ে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি পদে ইমরাজ আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জামিল আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেছেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু। তাঁরা কমিটির সাফল্যও কামনা করেছেন।
পূর্ণাঙ্গ কমিটি :
সভাপতি: ইমরাজ আহমদ, সিনিয়র সহ-সভাপতি: মুক্তাদির আহমদ, সহ-সভাপতি গুলজার আহমদ, হিমেল, খছরু উদ্দিন, গৌছ উদ্দিন, উজ্জ্বল, চমক আলী, মো. শাহিদ, রুকন উদ্দিন।
সাধারণ সম্পাদক মো. জামিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আহমদ, সৈয়দ কামরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সদরুল আমিন, কোষাধ্যক্ষ রোম্মান আহমদ, সহ-কোষাধ্যক্ষ মিলাদ, দপ্তর সম্পাদক নাহিদ আহমদ (টুলটিকর), সহ-দপ্তর সম্পাদক: নাহিদ (২)।
এছাড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক কৃতি ফুটবলার আবুল কাশেম, সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের সভাপতি ইকলাল আহমদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ওলিউর রহমানকে উপদেষ্টা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D