১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন সন্তানের এক জননী ধর্ষণ মামলা দায়ের করে বিপাকে পড়েছেন। মামলার বাদী ও তার মাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ধর্ষক আব্দুল খালিছ হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ধর্ষীতা নারীর মা জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বৃহস্পতিবার বিকেলে একটি লিখিত আবেদন করেছেন।
পুলিশ এলাকাবাসী ও ধর্ষণের শিকার গৃহবধূর পরিবার ও মামলা অভিযোগ থেকে জানা গেছে, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী একজন সহজ সরল কর্মক্ষম লোক হওয়ায় বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে গৃহবধূ বাবার বাড়িতে আশ্রয় নেন। এ সুবাদে গ্রামের প্রভাবশালী ব্যক্তি আবদুল খালিছ গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় গত ৩ এপ্রিল রাতে গৃহবধূকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করেন।
বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে না জানালে আবদুল খালিছ আরো বেপরোয়া হয়ে উঠে। গৃহবধূর ঘর থেকে কৌশলে তাদের ভোটার আইডি কার্ড, বিয়ের কাবিননামা ও জায়গার জমির কাগজপত্র নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। ব্ল্যাকমেইলিং মাধ্যমে ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার গৃহবধূকে ধর্ষণ করে। গত ৯ অক্টোবর রাতে ঘরে ডুকে আবদুল খালিছ তার স্বামী সন্তানদের এক ঘরে আটকে রেখে গৃহবধূকে আবারো জোরপূর্বক ধর্ষণ করে।
গৃহবধূর মা জানান, ৫ সন্তানের জনক আব্দুল খালিছ একজন লম্পট ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তার ভয়ে কেউ কথা বলে না। আমার মেয়ে মামলা দায়ের করলে ধর্ষক আব্দুল খালিছ বেপরোয়া হয়ে উঠে এবং আমাকে ও আমার মেয়েকে প্রাণনাশের হুমকি ও বাড়ি ঘর জোর পূর্বক দখল করে নেয়ার হুমকি দেয় বলে তিনি জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D