১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকে দুটি মামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় চার্জ গঠন করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহারিয়ার কবিরের আদালতে এই মামলার অভিযোগ গঠন করেন। এসময় আদালতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গৌছ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামী উপস্থিতও ছিলেন।
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য হয়নি। তবে ওই ঘটনায় বিস্ফোরক মামলার চার্জ গঠন ও সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় পৃথক চার্জ গঠন করা হয় আসামীদের উপস্থিতি। আলোচিত এসব মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর।
তিনি আরও জানান, সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে বোমা হামলায় হতাহতের ঘটনায় আসামী ১০জন। কিবরিয়া হত্যা মামলার আসামী ২৮জন। এসব মামলায় মেয়র আরিফ, হবিগঞ্জের সাবেক মেয়র গৌছ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আসামী হিসেবে আছেন।
এদিকে শাহ এ এম এস কিবরিয়া নিহতের ঘটনায় ২ টি মামলার মধ্যে বিস্ফোরক ছুঁড়ার মামলায় চার্জ গঠন হলেও হত্যা মামলায় সাক্ষী উপস্থিত না থাকায় চার্জ গঠন করা হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D