১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
পুলিশী হেফাজতে রায়হান হত্যার প্রতিবাদে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের ব্যবসায়ী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে এলে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে।এ সময় গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যরা পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে ব্যবসায়ীরা পরিস্থিতি শান্ত করেন। ব্যবসায়ীরা জানান, এই ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। বাইরের লোকজন এ ঘটনার সাথে জড়িত।
মানববন্ধনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।
এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তামান্না আহমেদ তান্নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D