১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
পুলিশী নির্যাতনে নিহত রায়হান আহমদের (৩৪) পরিবারের সদস্যদের সমবেদনা এবং সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিমের কবর জেয়ারত করতে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট সফরে এসেছেন। আজ দুপুর ১২টা ২০ মিনিটে ইউ-এস বাংলা এয়ারলাইন্সযোগে মন্ত্রী ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে মন্ত্রী সরাসরি রায়হানের আখালিয়া নেহারিপাড়াস্থ বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখান থেকে ফেরার পথে দরগাহ শরীফে সাংবাদিক আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারতের কথা রয়েছে মন্ত্রীর।
সিলেটের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) এরশাদ মিয়া প্রেরিত ট্যুর শিডিউলে জানানো হয়, বেলা ২টা ৫০ মিনিটে মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D