ছাত্রদল নেতা মাসরুর রাসেল গ্রেপ্তারে মিশিগান স্বেচ্ছাসেবক দলের নিন্দা

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

ছাত্রদল নেতা মাসরুর রাসেল গ্রেপ্তারে মিশিগান স্বেচ্ছাসেবক দলের নিন্দা

৭ অক্টোবর ২০২০, বুধবার : সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ, সিনিয়র সহ-সভাপতি মারুফ হোসেন খান, যুগ্ম-সম্পাদক – হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান রেজা বলেন, বর্তমান সরকার ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে যা অত্যন্ত ন্যাক্কার জনক। নেতৃবৃন্দ অবিলম্বে মাসরুর রাসেল’র উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

-বিজ্ঞপ্তি


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট