সমাবেশে বাধা দিলে নতুন কর্মসূচি : খালেদা জিয়া

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

Manual2 Ad Code

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ পালন করতে না দিলে নতুন কর্মসূচির ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

খালেদা জিয়া বলেন, সরকার সমাবেশ করতে না দিলেও ঘরে বসে থাকবো না। আমরা কর্মসূচি দেবো এবং তা পালনও করবো। জয় আমাদের হবেই’। ‘আমরা ক্ষমতার জন্য আন্দোলন-সংগ্রাম করছি না। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি। জনগণ আমাদের সাথে আছে।

সরকার জনগণকে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশের জনসমাগম নিয়ে সরকার আতংকে রয়েছে যার কারণেই পালন করতে দিচ্ছে না।

Manual4 Ad Code

বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ কমিশনের মেরুদণ্ড নেই। সরকারের নির্দেশ ছাড়া এ কমিশন কিছু করতে পারে না। রকিব উদ্দিন কমিশনের অধীনে যত নির্বাচন হয়েছে তার একটিও সুষ্ঠু হয়নি। তাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। সব দলের মতামতের ভিত্তিতে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। সৎ, যোগ্য লোক ছাড়া নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে না।

Manual8 Ad Code

এ সভায় তিনি মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যাবে। আর তাতে দেশে শান্তি ফিরে আসবে। যেখানে কোনো সন্ত্রাস, দুর্নীতি থাকবে না।

Manual4 Ad Code

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

Manual1 Ad Code
Manual4 Ad Code