|
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৪ লাখ ভারতীয় রুপিসহ এক মুদ্রা পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আক্তারুজামান আলাল। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।
আটককৃত আক্তারুজামান আলাল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সিলডুয়ার গ্রামের আবুল বাশার ওরফে বশরের পুত্র। তিনি জিগাতলা নামক স্থানে ফার্মেসীর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানীসহ বিভিন্ন দেশের মুদ্রা ভারতে পাচার করে আসছিল বলে এলাকায় অভিযোগ উঠে।
এমন খবরে স্থানীয় সূএে জানা যায় বৃহস্পতিবার রাতে রাব-৯ এর সুনামগঞ্জের অধিনায়ক লে: কমান্ডার মো. ফয়সল আহমদ এর নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ধনপুর বাজারে ব্যারিকেড দেন। ওই বাজারে একটি আইসিটি সেন্টারের ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ সাবেক এই ছাএলীগের সভাপতি’কে গ্রেপ্তার করেন। এ সময় তার সাথে থাকা আরেক পাচারকারী মো. রফিকুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া ব্যক্তি একই গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে এবং ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের আপন বড় ভাই বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সুনামগঞ্জের অধিনায়ক লেঃ কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন তাকে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সাথে আরো মুদ্রা পাচারের কেহ জড়িত কি-না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D