|
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দাবিতে ২ ঘন্টা করে কর্মবিরতি শুরু করছেন সিলেটের ২৩ টি বাগানের চা শ্রমিকরা।
শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। চা শ্রমিকদের আরও দুই দাবি হচ্ছে- গেজেট-২০২৩ বাতিল এবং ভূমি অধিকার নিশ্চিত করা।
রবিবার ৩০ আগস্ট সকালে চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট ভ্যালী বি ৭৭ রেজিঃ ইউনিয়নভুক্ত আলীবাহার চা বাগান পঞ্চায়েত কমিটি, শ্রমিকবৃন্দ, ছাত্র যুবক।
এরআগে দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে চা শ্রমিকরা প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছিলেন। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার উদ্যোগী না হলে সিলেটের ২৩টি বাগানের শ্রমিকরা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি আদায় না হওয়ায় রোববার
থেকে দুই ঘন্টা করে কর্মবিরতি শুরু করেছেন বলে জানান শ্রমিকরা।
চা শ্রমিকের ৪ দফা দাবির মধ্যে দৈনিক মজুরি ৫০০ টাকা দিতে হবে, অগণতান্ত্রিক গেজেট বাতিল করতে হবে, চা শ্রমিকের আইনগতভাবে ভূমি মালিকানা নিশ্চিত করতে হবে, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘোষণা করতে হবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিলে সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান বাজারের উচ্চমূল্যের কারণে স্বল্প মজুরিতে একটি পরিবারের পক্ষে দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকা সত্যিই অত্যন্ত কঠিন, চাল, ডাল, তেল, এবং সবজির দাম সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক বেশি। বাজার খরচের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা এবং সন্তানের পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়ায়। দিনমজুর ও স্বল্প আয়ের শ্রমিকরা এই মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিলে সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ আহমদ ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা বেগম অংশ নিয়েছেন।
কর্মবিরতি-বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রগতি যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কাউছার আহমেদ( সাগর), আলীবাহার পঞ্চায়েত কমিটির সভাপতি শ্যামাচরন গোয়ালা , আলীবাহার পূজা কমিটির সভাপতি কৃষ্ণ গোয়ালা, আলীবাহার পঞ্চায়েত কমিটির সহসভাপতি নাজমা বেগম।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। আজকের দিনে এই মজুরি দিয়ে কোন ভাবেই একটি পরিবার দু’বেলা দু’মুঠো খেয়ে চলতে পারে না। তাই দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিসহ চার দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দালন চলবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D