স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এর মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সজিম উদ্দিন পলাতক রয়েছে। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, টেক্সটাইল মিলের শ্রমিক জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় প্রতিদিনই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে তাদের দুই মেয়ে মক্তবে চলে গেলে তাদের মধ্যে পুনরায় ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে জসিম উদ্দিন তাঁর স্ত্রী রেহানা বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জসিম উদ্দিনের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। এ নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। মঙ্গলবার সকালে তাদের মেয়েরা মক্তবে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এসময় সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট