|
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ) কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। এর মধ্যে রয়েছে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণক। কাগজপত্র যাচাই শেষে অনলাইন সিস্টেমে শিক্ষার্থীদের ভর্তি (অ্যাডমিট) সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে ভর্তি নিয়ে উদ্ভূত জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D