|
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬
সিলেট নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়।
সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপশহরের শাহজালাল জুস অ্যান্ড কফি কর্নারে পচা ও নষ্ট ফল দিয়ে জুস তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জান্নাত লাইভ বেকারিতে খাবার তৈরিতে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পোড়া তেল ব্যবহার এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখায় পিয়াইন ফুড অ্যান্ড জুস বারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রিতে অনিয়মের অভিযোগে রায়হান জুস অ্যান্ড কফি কর্নারকে ৫ হাজার টাকা এবং পণ্যের গায়ে মেয়াদসংক্রান্ত সঠিক তথ্য না থাকায় খাজা বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিলেটজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অভিযানে ব্যবসায়ীদের পচা ও নষ্ট ফল ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং খাবার তৈরিতে স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার জন্যও তাঁদের সতর্ক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D