সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেট মহানগরীর জেল রোড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই নেতার নাম তৌসিফ নিমাদ (২২)। তিনি সিলেট নগরীর সওদাগরটুলা এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই ঘটনার সঙ্গে তৌসিফ নিমাদের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তৌসিফ নিমাদকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট