|
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ)
পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিস অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ দম্পতিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানাধীন দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান পরিচালনা করে মৃত এরফান আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)কে ৮১৭ পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ভাবে অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D