সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

সিলেট মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেটসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় রহমত আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন ন্যাশনাল টি গার্ডেনের দক্ষিণ পাশে পাকা সড়কে ট্রাফিক ডিউটিরত অবস্থায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সার্জেন্ট মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা মেট্রো-ম-৫৫-১৩২৩ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের কাগজপত্র যাচাই-বাছাই করেন। এ সময় গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৮০ কার্টন ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট, ৮ কার্টন ভারতীয় Red Bull Energy Drink, ১৩ কার্টন Snaxy চকলেট, ৮ বক্স ভারতীয় KitKat চকলেট এবং ৬ বক্স ভারতীয় Dark চকলেট।

পুলিশের হিসাব অনুযায়ী, আটক পণ্য ও মিনি কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ২৮ লাখ ৭৯ হাজার ৪০ টাকা।

আটককৃত রহমত আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকার মো. হাছন আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট